হোম > প্রযুক্তি

অফলাইনে ইউটিউব ভিডিও দেখবেন কীভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

বিনা মূল্যে ইচ্ছামতো ভিডিও ডাউনলোড করতে পারবেন না। ছবি: সংগৃহীত

ইউটিউবের বিভিন্ন আকর্ষণীয় ফিচার পেতে প্রিমিয়ার সাবস্ক্রিপশন সেবা নিয়ে থাকেন অনেকেই। এসব ফিচার মধ্যে অন্যতম হলো অ্যাপে ভিডিও ডাউনলোড করার সুবিধা। এর ফলে ইন্টারনেটের সংযোগ না থাকলেও ডাউনলোড করা ভিডিওগুলো দেখা যায়। তবে এবার এই সুবিধাটি কোনো সাবস্ক্রিপশন ফি না দিয়ে বিনা মূল্যেই ব্যবহার করা যাবে।

বিনা মূল্যে ভিডিও ডাউনলোডের সুযোগ ইউটিউব সম্প্রতি নীরবে চালু করে। ফলে অনেকেই এখনো বিষয়টি খেয়াল করেননি। এখন ভিডিও চালু করে চ্যানেল নামের নিচে থাকা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করে ভিডিও ডাউনলোড করা যাবে। তবে বিনা মূল্যে ব্যবহার করার ক্ষেত্রে ফিচারটি বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

এই ফিচারটি প্রথম সবার সামনে আনেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রেডিটের এক ব্যবহারকারী। এরপর বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা ফিচারটি একাধিক ডিভাইসে পরীক্ষা করে দেখেন, ‍ফিচারটি কাজ করছে। তবে, এখানে একটি বড় সীমাবদ্ধতা হলো ভিডিওর ডাউনলোড কোয়ালিটি।

প্রিমিয়াম গ্রাহকেরা আগে থেকেই ১০৮০পি ফুল এইচডি এবং ৭২০পির মতো উচ্চমানের রেজল্যুশনের ভিডিও ডাউনলোড করতে পারতেন। তবে বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য এই রেজল্যুশন সীমিত রাখা হয়েছে শুধু ৩৬০পি এবং ১৪৪পিতে।

এ ছাড়া, বিনা মূল্যে ইচ্ছামতো ভিডিও ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোডের সংখ্যায় থাকছে নির্দিষ্ট সীমা, যা প্রিমিয়াম গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।

বিনা মূল্যে ব্যবহারকারীদের জন্য আরও একটি সীমাবদ্ধতা হলো—ইউটিউব মিউজিকে থাকা গান বা মিউজিক ভিডিও ডাউনলোড করা যাবে না। প্রিয় মিউজিক ভিডিওগুলো অফলাইনে দেখতে হলে এখনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। বর্তমানে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রতি মাসে ২৩৯ টাকা।

উল্লেখ্য, ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনেও এই ডাউনলোড সুবিধা নেই। অর্থাৎ, কেউ যদি ভাবে লাইট প্ল্যানে সাবস্ক্রাইব করলেই এই সীমাবদ্ধতা এড়ানো যাবে, তবে তা সম্ভব নয়।

গুগল স্পষ্টভাবেই চায়, ব্যবহারকারীরা যেন এসব সুবিধা নিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করে। ‍সেখানে রয়েছে সীমাহীন ডাউনলোড, উচ্চমানের রেজল্যুশনের ভিডিওর সমর্থন, বিজ্ঞানবিহীন ভিডিও দেখার সুবিধাসহ আরও অনেক কিছু।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

কলম যখন ‘স্মার্ট পেন’

এআই যখন কিশোর-কিশোরীদের নতুন ‘অদৃশ্য’ বন্ধু

জাপানের শিল্প খাতে ‘ফিজিক্যাল এআই’-এর উত্থান

বাজারে অপো এ৬কে, পয়লা বৈশাখ উপলক্ষে চলছে বিশেষ অফার

নতুন আমেরিকান ড্রিম: মার্কিন ভিসা পেতে অনলি ফ্যানস ইনফ্লুয়েন্সারদের হিড়িক

রাজধানীতে তরুণ বিজ্ঞানীদের সম্মেলন শুরু

ইন্টারনেট ও ডেটা সেন্টার সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি

এআইতে বিপুল বিনিয়োগ ওরাকলের, চাকরি গেল ১০ হাজার কর্মীর

ইরানের নিশানায় টেক জায়ান্ট, তালিকায় গুগল-অ্যাপল-মাইক্রোসফটসহ ১৮ কোম্পানি

স্মার্ট প্রযুক্তিতে বদলে যাচ্ছে স্বাস্থ্যসেবা