হোম > প্রযুক্তি

টুইটার কেনার চুক্তি নিয়ে তদন্তের আওতায় ইলন মাস্ক

ইলন মাস্কের ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার চুক্তির বিষয়টি ফেডারেল তদন্তের অধীনে রয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে ইলনকে চুক্তির কোন কোন সুনির্দিষ্ট বিষয়ের জন্য তদন্তের আওয়ার আনা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টুইটার জানিয়েছে, তারা মাসের পর মাস ইলন মাস্কের আইনজীবীদের ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছিল, কিন্তু ইলনের আইনজীবীরা তা করেননি। তাই ডেলাওয়্যার বিচারককে ইলনের আইনজীবীদের নথি সংগ্রহ করার আদেশ দিতে অনুরোধ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে ইলনের আইনজীবীরা বিশেষ সুবিধার একটি তালিকা পাঠায়, যেখানে বলা হয়েছে, তদন্তের প্রয়োজনে টেসলা তাদের সব নথি প্রদর্শনে বাধ্য থাকবে না। গত ১৩ মে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পাঠানো এক খসড়া ই-মেইল এবং ফেডারেল ট্রেড কমিশনের কাছে পাঠানো একটি স্লাইড প্রেজেন্টেশনেও এই সুবিধার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

ইলনের বিরুদ্ধে করা মামলা সম্পর্কে টুইটার কর্তৃপক্ষ বলেছে, ‘টেসলার এই লুকোচুরি খেলা শিগগিরই বন্ধ করতে হবে।’

আগামী ১৭ অক্টোবর ইলনের বিরুদ্ধে করা টুইটারের মামলাটি আদালতে উঠবে। এ ব্যাপারে মাস্কের আইনজীবীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

মাইক্রোসফট, গুগল ও এক্সএআইয়ের এআই মডেল অবমুক্তের আগে পরীক্ষা করবে ট্রাম্প প্রশাসন

মিথ্যাচারের দায়ে ২৫ কোটি ডলার অর্থদণ্ড অ্যাপলের

ডুমস্ক্রলিং ঠেকাতে অন্য রকম অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যম মেটা-ডেটা রাখুন নিজের নিয়ন্ত্রণে

পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধনে দুবাইয়ে দ্য লুপ প্রজেক্ট

গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করবেন যেভাবে

দক্ষিণ আফ্রিকায় এআই দিয়ে এআইয়ের খসড়া নীতিমালা তৈরি, ধরা পড়ায় প্রত্যাহার

বিটিআরসিতে টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পশ্চিম তীরের ইসরায়েলি নাম মানচিত্র থেকে সরিয়ে ফেলল মাইক্রোসফট

৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন এখন হাতের নাগালে, কিন্তু উন্নত বিশ্ব বঞ্চিত কেন