হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ নিয়ে এল কেনাকাটা ও খাবার অর্ডারের সুবিধা 

হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আপডেটে কেনাকাটা, খাবার অর্ডারের সুবিধাসহ আরও অনেক ফিচার নিয়ে এল মেটা। তবে আপাতত ভারতের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। আস্তে আস্তে এর পরিধি বাড়বে বলে মেটা জানিয়েছে। 

ইন্ডিয়াটিভি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, এসব ফিচারের মধ্যে একটি হল ‘ফ্লস’। ফিচারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চ্যাট উইন্ডোর মধ্যে ব্যক্তিগত ফরম তৈরি করতে দেয়, যার মাধ্যমে গ্রাহকরা সিট নির্বাচন, খাবার অর্ডার ও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো সুবিধা পাবে।কয়েক সপ্তাহের মধ্যেই  ফিচারগুলো ছাড়া হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

মেটার আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ফিচার হল ‘মেটা ভেরিফাইড’। ফিচারটি হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য চালু করা হবে। এই ভেরিফিকেশন ব্যাজের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীকে সুরক্ষা দিবে। এই ভেরিফিকেশন ব্যাজ ব্যবসায়িক অ্যাকাউন্টকেও  সমর্থন দিবে এবং ছদ্মবেশী অ্যাকাউন্টের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে।  ব্যাজটি  মাধ্যমে কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরির  উন্নত পরিষেবা পাওয়া যাবে । সেইসঙ্গে  ওয়েবসাইটে সার্চ করলে পেজটি দেখা যাবে ।

গ্রাহকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়া সহজ করতে একটি অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করার সুবিধাও নিয়ে এসেছে  হোয়াটসঅ্যাপ। 

ছোট ব্যবসার ক্ষেত্রে মেটা ভ্যারিফাইড ফিচারটির কার্যকারিতা যাচাইয়ের পরিকল্পনা শুরু করেছে মেটা।  পরবর্তীতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে ফিচারটিকে আরও প্রসারিত করা হবে।  

ইতিমধ্যে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা এনেছে মেটা। ব্যবহারকারীরা প্রয়োজনীয় পণ্যগুলো কার্টে নিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডেরমত অপশন ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। ব্যবহারকারীর পেমেন্টের সুবিধার জন্য  রাজোরপে ও পেইউয়ের মত অনলাইন পেমেন্ট পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ।

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি