হোম > প্রযুক্তি

ইউটিউবে লেখা রূপান্তরিত হবে গানে

কুহেলী রহমান

গুগলের ডিপ-মাইন্ডের আধুনিক জেনারেশন মডেল লিরাকে ব্যবহার করে নতুন একটি জেনারেটিভ এআইয়ের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। এই ফিচারকে ইউটিউব শর্টসে ‘ড্রিম ট্র্যাক’ নামে পরিচয় করিয়ে দিয়েছে।

ইউটিউবে নির্দিষ্ট ফরম্যাটে কথা কিংবা কোনো বিষয়ের আইডিয়া লিখে দিলেই সেটা গানের কথায় রূপান্তরিত হয়ে যাবে। বিশ্বখ্যাত পপস্টার জন লেজেন্ড কিংবা সিয়াসহ বিভিন্ন সংগীতশিল্পীর কণ্ঠ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে দেবে মিউজিক ট্র্যাক।

প্রাথমিক অবস্থায় এ পরীক্ষাটি ডিজাইন করা হয়েছে শিল্পী এবং ক্রিয়েটরদের মাঝে সম্পর্ক গভীর করতে এই প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যেতে পারে তা বোঝানোর জন্য। বর্তমানে এই কাজের জন্য ৯ জন শিল্পীকে বাছাই করা হয়েছে। এর মধ্যে আছেন জন লেজেন্ড, সিয়া, অ্যালেক বেঞ্জামিন, চার্লি পুথ, চার্লি এক্সসিএক্স, ডেমি লভেটো, টি-পেইন প্রমুখ।

পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্রিয়েটরকে শর্টসে ৩০ সেকেন্ডের জন্য ট্র্যাক তৈরি করার সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি গুনগুন করা সুর থেকে মিউজিক তৈরির পরীক্ষাও চালাচ্ছে ইউটিউব।

মিউজিক এলএম নামের নতুন এই প্রযুক্তি মানুষের কণ্ঠও অনুকরণ করতে পারে। তবে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম নয়। মিউজিক এলএমের রয়েছে সমৃদ্ধ ডেটাবেইস। এই ডেটাবেইসে আছে ২ লাখ ৮০ হাজার ঘণ্টার মিউজিক। তবে কবে নাগাদ নতুন এ ফিচার সবার জন্য উন্মুক্ত হবে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র: দ্য ভার্জ

পিএইচপি নিয়ে কেন এত হইচই, ইন্টারনেটে মহাবিপর্যয় যেভাবে ঠেকালেন এক স্বেচ্ছাসেবী

এআই-এর নামে ক্ষমতাবানদের সমাজ নিয়ন্ত্রণের ধান্দা: এআই গডফাদার

চলে এসেছে ইন্টারনেটে ঘ্রাণ পাঠানোর প্রযুক্তি

অন্তঃসত্ত্বা হওয়ার দোহাই দিয়ে ব্যান্ড ছাড়লেন এআই গায়িকা—বিস্মিত ভক্তরা

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকারি সংস্থাগুলো

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

তথ্য ব্যবহারে মিথ্যাচার, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

বড় সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে সরকারিসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে