হোম > প্রযুক্তি

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্‌ খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্‌ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসিস-এর বেশ কয়েকজন সদস্যসহ বেসিস সচিবালয়ের কর্মকর্তারা।

নবযিযুক্ত প্রশাসক বেসিস বোর্ডরুমে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান তার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে বেসিস সচিবালয়ের কর্মকর্তারা এবং সকল মেম্বারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা এর মহাপরিচালক (অঃদাঃ) মুহাম্মদ রেহান উদ্দিন- এর সই করা এক অফিস আদেশে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি।

আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকারের অনুমোদনক্রমে জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন

১২ বছরের কিশোরী তৈরি করল এআই রিসেপশনিস্ট

ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

মহাকাশযানের দীর্ঘতম ঘুম ভাঙল মহাকাশের দূর সীমানায়

বৈদ্যুতিক সংকেতে ঘুরবে স্টিয়ারিং

এআইয়ের সঙ্গে অন্তরঙ্গ আলাপে জড়ালেই অভিভাবককে জানাবে ইনস্টাগ্রাম

দুপুর থেকে ফেসবুক ডাউন, ফিরল বিকেলে