হোম > প্রযুক্তি

আজকের পর যে ৮টি পণ্য বিক্রি বন্ধ করবে অ্যাপল

আজকের পত্রিকা ডেস্ক­

বাজার থেকে উঠে যাবে চারটি আইফোন। ছবি: অ্যাপল

নতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল আটটি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধ করবে। প্রতিবছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।

বাজার থেকে উঠে যাবে চারটি আইফোন। সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

অ্যাপলের ওয়াচ লাইনআপ থেকেও বাদ পড়ছে তিনটি মডেল—অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)।

এ ছাড়া এয়ারপডস প্রো ২-ও বিক্রি বন্ধ করে দেবে।

এসব ডিভাইস আইফোন ১৭ উন্মোচন অনুষ্ঠানের পর অ্যাপলের ওয়েবসাইট বা স্টোরে এসব পণ্য আর পাওয়া যাবে না। তবে খুচরা বিক্রেতাদের স্টকে থাকা পর্যন্ত এগুলো কিছুদিন বিক্রি হতে পারে।

চলতি বছরের শুরুতেই বাজার থেকে বিদায় নিয়েছে আইফোন এসই। তার জায়গা নিয়েছে আরও আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের এন্ট্রি-লেভেলের স্মার্টফোন হিসেবে ৫৯৯ ডলারে পাওয়া যাবে।

আজকের ইভেন্টে অ্যাপল চারটি নতুন আইফোন ১৭ মডেল উন্মোচন করতে পারে। সম্ভাব্য মডেলগুলো হলো—আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একেবারে নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার।

গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে আইফোন ১৭ এয়ার, যা হবে আগের চেয়ে আরও হালকা ও পাতলা। এটি হতে পারে এখন পর্যন্ত অ্যাপলের তৈরি করা সবচেয়ে পাতলা আইফোন।

আইফোন ছাড়াও আজকের ইভেন্টে তিনটি নতুন অ্যাপল ওয়াচ উন্মোচন করতে পারে অ্যাপল। সেগুলো হলো—অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩ এবং অ্যাপল ওয়াচ এসই ৩।

এ ছাড়া, অ্যাপলের নতুন এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম) আজই প্রকাশ পেতে পারে। এটি হবে কোম্পানির পরবর্তী প্রজন্মের ট্রু-ওয়্যারলেস হেডসেট।

তথ্যসূত্র: নাইনটুফাইভম্যাক

কর্মীদের কি-বোর্ড ও মাউসের ওপর নজরদারি করছে মেটা

উইন্ডোজ ও মার্কিন সফটওয়্যার বর্জনের পথে ফ্রান্স, বছরে সাশ্রয় ৫ কোটি ডলার

এআই চ্যাটবট কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে

চীনের গবেষণা: অতিরিক্ত গরম হলেও বিস্ফোরিত হবে না ব্যাটারি

পদত্যাগ করছেন অ্যাপলের সিইও টিম কুক

গণনা জগতে আজও উজ্জ্বল শকুন্তলা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

মানুষকে হারিয়ে হাফ ম্যারাথনে রেকর্ড গড়ল রোবট

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

নিজস্ব প্রযুক্তির প্রথম চালকবিহীন কার্গো ওড়াল চীন