হোম > প্রযুক্তি

মোবাইল ফোনসেটের ব্যাটারি দুর্বল হয় কেন

ফিচার ডেস্ক

মোবাইল ফোনসেট কেনার বছরখানেকের মধ্যে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া কিংবা ব্যাটারি ফুলে যাওয়ার ঘটনা ঘটে। আবার এক-দুই বছর পর ব্যাটারিতে চার্জ আর আগের মতো থাকে না। প্রথমটির কারণ, সঠিক নিয়মে চার্জ না দেওয়া। অনেকে মনে করেন, ফোনসেটে ১০০ শতাংশ চার্জ দিতে হয়। তাই সারা রাত ধরে শতভাগ চার্জ দেওয়া হয়। বিষয়টি ফোনসেটের ব্যাটারির জন্য ক্ষতিকর।

আর দ্বিতীয় সমস্যাটি হলো, ব্যাটারির স্বাভাবিক বয়স বেড়ে যাওয়ার প্রক্রিয়া।

ফোনসেটে ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলোর ভেতরে থাকে দুটি স্তর—একটি গ্রাফাইট, আরেকটি লিথিয়াম-কোবাল্ট অক্সাইড। এই দুই স্তরের মাঝামাঝি থাকে একটি তরল ইলেকট্রোলাইট।

সমস্যার মূল কারণ হলো, ইলেকট্রোলাইট ক্রিস্টালাইজেশন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির ইলেকট্রোলাইট সলিউশনে থাকা লবণ জমে কঠিন পদার্থে পরিণত হয়। সেগুলো আয়নের পথ আটকে দেয়। আয়ন চলতে না পারলে ইলেকট্রন তৈরি হয় কম। তাতে ব্যাটারি আগের মতো শক্তি দিতে পারে না।

সম্পূর্ণভাবে ব্যাটারি অবক্ষয় রোধ করা সম্ভব হয় না। তবে কিছুটা হলেও এই প্রক্রিয়া ধীর করা যায় কিছু সহজ উপায় অনুসরণ করলে—

  • গরম জায়গায় ফোনসেট রাখবেন না।
  • প্রয়োজনে ফাস্ট চার্জিং বন্ধ রাখুন।
  • রাতভর চার্জ দেবেন না।
  • ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিন।
  • মোবাইল ফোনসেটের ব্যাটারি হঠাৎ নষ্ট হয় না।

ধীরে ধীরে, প্রতিটি চার্জ সাইকেলের সঙ্গে একটু একটু করে শক্তি হারায়।

সূত্র: পিসিম্যাগ

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে