হোম > প্রযুক্তি

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

বিশেষ সহকারী লিখেছেন, ‘রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএল এর স্বত্বে রেখে রিসেলার দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।

এই সময়ে এসে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী, বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল।’

বিশেষ সহকারী আরও লিখেছেন, ‘এভাবে ডোমেইন নেইম হোস্টিং ফরেন কারেন্সি ড্রেইন করছে, যা আংশিকভাবে হলেও থামানো দরকার।

পাশাপাশি—

১। ডট জিওভি- সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে।

২। ডট এডু, ডট বিডি- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে।

৩। ডটকম, ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে।

৪। ডট ওআরজি, ডট বিডিসহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেইম সমূহের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএল এর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন

১২ বছরের কিশোরী তৈরি করল এআই রিসেপশনিস্ট

ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

মহাকাশযানের দীর্ঘতম ঘুম ভাঙল মহাকাশের দূর সীমানায়

বৈদ্যুতিক সংকেতে ঘুরবে স্টিয়ারিং

এআইয়ের সঙ্গে অন্তরঙ্গ আলাপে জড়ালেই অভিভাবককে জানাবে ইনস্টাগ্রাম