হোম > প্রযুক্তি

টিআরপি সেবা দেবে সরকারি প্রতিষ্ঠান বিএসসিএল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যিকভাবে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

আজ বুধবার দুপুরে বিএসসিএলের প্রধান কার্যালয়ে বিএসসিএল ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।

বিএসসিএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ এবং গ্রিন টিভির চিফ অপারেটিং অফিসার কাজী শামীম মেহেদী নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানিয়েছে, দেশের টিভি মিডিয়ার বিজ্ঞাপন সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিতকরণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিএসসিএলকে বাংলাদেশের টিভি মিডিয়া শিল্পের জন্য একটি আধুনিক টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সিস্টেম বাস্তবায়ন করার জন্য অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে, বিএসসিএল টিআরপি সিস্টেম স্থাপনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। যার ফলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটি নিজস্ব টিআরপি সিস্টেম স্থাপন সম্ভব হয়েছে। টিআরপি ডেটা সংগ্রহের জন্য পরিকল্পনামাফিক দেশব্যাপী টিআরপি ডিভাইস বসানো হয়েছে। বর্তমানে ৫০০টি টিআরপি ডিভাইস স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, টিআরপি প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে কোনো টিভি চ্যানেল বা টিভি চ্যানেলের কোন অনুষ্ঠান কতটা জনপ্রিয় তা জানা যায়। এ ছাড়া কখন কোন পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করলে সম্ভাব্য সর্বোচ্চ কাঙ্ক্ষিত দর্শক বা গ্রাহক পাওয়া যাবে তাও নির্ধারণ করা যায়।

এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চীনে গেলেন নোবেলজয়ী বিজ্ঞানী

বাংলাদেশ থেকে আনফিল্টার্ড ইন্টারনেট ব্যান্ডউইথ নিতে পারবে স্টারলিংক

শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন সরাতে মেটাকে ভারতের নির্দেশ

পাইরেটেড সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়ে টেলিগ্রামকে নোটিশ দিল ভারত

ঘর ঠান্ডা করতে এসি আবিষ্কৃত হয়নি, হয়েছে অন্য যে কারণে

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

ভুয়া ওয়েবসাইট বন্ধের ঘোষণা ভারতের, ইন্টারনেটে বড় বিপর্যয়ের শঙ্কা গোড্যাডির

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

চীনে চালু হলো মানবসদৃশ রোবটের প্রথম স্কুল