হোম > প্রযুক্তি

একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করবেন যেভাবে

অনেক সময় আমরা বিচ্ছিন্ন পিডিএফ ফাইল পাই, যেগুলোকে একটি ফাইলে পরিণত করার প্রয়োজন হয়। এই কাজটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটের অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই করা যায়; বেশি সময়ও লাগে না।

অ্যাডোবির এই টুল প্রথমবার ব্যবহারের জন্য সাইন ইন করার প্রয়োজন নেই। পিডিএফ ফাইলগুলো একত্রিত করার পর শুধু ডাউনলোড করলেই হবে।

তবে টুলটি দ্বিতীয়বার ব্যবহারের ক্ষেত্রে গুগল, ফেসবুক, অ্যাপল অ্যাকাউন্ট বা নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে।

সাইন ইন করা হলে পিডিএফ ফাইলগুলো লিংক বা ইমেইলের মাধ্যমে শেয়ারের জন্য অতিরিক্ত অপশন পাওয়া যাবে। 

যা যা লাগবে 
১. ডেস্কটপ বা ল্যাপটপ 
২. অ্যাডোবি অ্যাক্রোব্যাট

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল অনুসারে একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করার ধাপগুলো বিস্তারিত জানানো হল–
 
১. অ্যাডোবি অ্যাক্রোব্যাট টুলের পেজে নিচের লিংকের মাধ্যমে প্রবেশ করুন— https://www.adobe.com/acrobat/online/merge-pdf.html 
 
২. পেজের ‘কম্বাইন ফাইল বা মার্জ ফাইল’ বক্সে পিডিএফ ফাইলগুলো নিয়ে আসুন। ড্র্যাগ ও ড্রপ করে বা ‘সিলেক্ট ফাইলস’ বাটনে ক্লিক করে পিডিএফগুলো এই বক্সে আনা যাবে। 

৩. পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে ‘মার্জ বা কম্বাইন’ অপশনে ক্লিক করুন। এই পেজে সাইন ইন করা থাকলে কম্বাইন অপশন ক্লিক করার আগে ফাইলটিতে নতুন নাম দিতে হবে।

পিডিএফগুলো এক ফাইলে পরিণত করার পর নতুন ফাইলটি শেয়ার বা ডাউনলোড করা যাবে। এরপর ফাইলটি এডিটও করা যাবে। কম্বাইন ফাইলের পেজের মেনু থেকে এটি করা যাবে। এছাড়া পিডিএফটি স্প্লিট, জেপিইজি বা ওয়ার্ড ফাইলেও কনভার্ট করা যাবে।

সম্পর্কের পরামর্শে মানুষের চেয়ে এআইতে বেশি ভরসা জাপানি প্রবীণ নারীদের: সমীক্ষা

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই

এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক

ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলায় হারলেন মাস্ক

রোদে ত্বক পোড়ার অভিজ্ঞতা: শক্তি সংরক্ষণের নতুন প্রযুক্তি

ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচারে ছবি চলে যাওয়া ঠেকাতে যা করবেন

ম্যালওয়্যার ঠেকাতে নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

স্মার্ট চশমা বাস্তব করছে ‘লেটিনএআর’

উদ্ভাবনে বিশ্বে ‘এক নম্বর’ ইসরায়েল: ইলন মাস্ক