হোম > প্রযুক্তি

একবার চার্জে শোনাবে ৫০ ঘণ্টা

অনিন্দ্য চৌধুরী অর্ণব

গান শোনার জন্য এখন আর সাউন্ডবক্স ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হেডফোন। সেই হেডফোনে যদি এক চার্জে দীর্ঘ সময় গান শোনার সুবিধা থাকে, থাকে নয়েজ ক্যান্সেলেশন, ডুয়েল কানেকটিভিটি, ব্লুটুথ কানেকশনের বিশেষ সুবিধা, তবে তা সোনায় সোহাগা। সনির নতুন ডব্লিউএইচ-সিএইচ৫২০ হেডফোন এমন সুবিধাই দেবে।

একবার চার্জ দিলে সনির ডব্লিউএইচ-সিএইচ৫২০ হেডফোনে ৫০ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে। সঙ্গে রয়েছে কল করা ও ধরার সুবিধা। ৩ মিনিট চার্জে এই হেডফোন দেড় ঘণ্টা গান শোনাতে সক্ষম। তবে এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৩ ঘণ্টা। এতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এটি দেবে সিনেমাটিক সাউন্ডের অভিজ্ঞতা। কম্প্রেসড মিউজিক ফাইলের গুণমান বাড়াতে এবং ডিএসইইর মাধ্যমে উচ্চ মানের সাউন্ডসহ স্ট্রিমিং মিউজিক উপভোগ করা যাবে।

ফোন কলের জন্য বিশেষ ধরনের কিছু ফিচার জুড়ে দেওয়া হয়েছে। ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ব্যবহার করায় কলে কথা বলতে কোনো রকম অসুবিধা হবে না। তা ছাড়া বিল্টইন মাইক্রোফোন হ্যান্ডস-ফ্রি, ক্রিস্টাল-ক্লিয়ার ভয়েস কল করতে সাহায্য করবে। 

সূত্র: গ্যাজেট ৩৬০, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টেক আউটলুক

ডেটা সেন্টার ছাড়াই প্রতিলিপি বানাবে এআই, হয়ে উঠবে ভয়ংকর ‘ওয়ার্ম’

উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক

এআই দিয়ে লেখা পোস্টে বিরক্ত লিংকডইন, গুরুত্ব দেবে মানুষের নিজস্ব চিন্তায়

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস