হোম > প্রযুক্তি

বাজেট ফোনের দাম কমাল অপো

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আরও কম দামে অপো এ৫। ছবি: সংগৃহীত

অপো তাদের ডিউরেবিলিটি পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) মডেলের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে। ডিভাইসটির পূর্ববর্তী বাজার মূল্য ছিল ১৯ হাজার ৯৯০ টাকা, যা এখন ১৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।

অপো এ৫ এর মূল আকর্ষণ হলো এর ইন্ডাস্ট্রির সেরা ডিউরেবিলিটি বা স্থায়িত্ব নিশ্চিত করার সক্ষমতা। ফোনটিতে রয়েছে আইপি ৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, যা পানি, ছিটা বা ধুলাবালি থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখে। এছাড়া, ফোনটিতে যুক্ত করা হয়েছে ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স, যা হঠাৎ পড়ে গিয়ে নষ্ট হওয়া থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখার নিশ্চয়তা দেয়।

ডিভাইসটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা টানা ৫ বছর পর্যন্ত কার্যক্ষমতা বজায় রাখতে সক্ষম। এর ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি ব্যবহারকারীদের দ্রুত চার্জিংয়ের সুবিধা দেবে। মাত্র ১৯ মিনিটে ৩০ শতাংশ এবং ৩৬ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা সম্ভব।

অপো এ৫-এর শক্তিশালী এআই ক্যামেরা সিস্টেম রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা রয়েছে।

ফোনটিতে ফটো এডিটিংয়ের জন্য রয়েছে বিশেষ এআই ইরেজার ২.০, যা মাত্র কয়েক সেকেন্ডেই ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো সরিয়ে ফেলে।

এর আলট্রা-ব্রাইট ১,০০০-নিট ডিসপ্লে যেকোনো পরিবেশে দারুণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে; রোদেও নিখুঁতভাবে ডিসপ্লে ফুটিয়ে তোলে।

ফোনটি মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন—এই দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে।

অপো এ৫ ফোনটিতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে