হোম > প্রযুক্তি

ইন্টারনেট ডেটা খরচ ছাড়াই উপায় অ্যাপসে লেনদেনের সুযোগ

প্রযুক্তি ডেস্ক, ঢাকা

ইন্টারনেট ডেটা খরচ ছাড়াই লেনদেনের সুযোগ তৈরি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) উপায় অ্যাপস। গ্রামীণফোন ব্যবহারকারীরা এই সুবিধা ভোগ করবেন।

অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক প্রক্রিয়াকে অনেক বেশি গতিশীল করেছে ইন্টারনেট। ফোনের ব্যবহার ও প্রযুক্তির ছোঁয়ায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে ব্যাংকিং সেবারও। বিশেষ করে করনাকালে এমএফএসের ব্যবহার আরও বেড়েছে। সরকারি নানা ধরনের ভাতা প্রদান থেকে শুরু করে কেনাকাটা, বেতন প্রদান সবকিছুতেই বাড়ছে এমএফএসের ব্যবহার। আর্থিক সেবাকে সহজলভ্য করতে এমএফএস প্রতিষ্ঠানগুলোও চেষ্টা করছে নিত্যনতুন উদ্ভাবনী সেবা নিয়ে আসার। এরই ধারাবাহিকতায় উপায় অ্যাপস নতুন এই সুবিধা নিয়ে এসেছে।

এ সম্পর্কিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, উপায়–এর গ্রামীণফোন গ্রাহকেরা এখন থেকে কোনো ধরনের ডেটা চার্জ ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারছেন। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট গ্রাহককে শুধু ইন্টারনেট সংযোগটি চালু রাখতে হবে। দেশে বিদ্যমান ১৫টি এমএফএস প্ল্যাটফর্মের অন্য কেউ এই সুবিধা দিচ্ছে না।

এ ছাড়া গ্রামীণফোনের যেকোনো গ্রাহক নিবন্ধনের মাধ্যমে উপায় অ্যাপ ডাউনলোড করলেই ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড ও তিন দিন মেয়াদে ৫০০  মেগাবাইট ইন্টারনেট প্যাক ফ্রি পাচ্ছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু তাই নয়, নিবন্ধনের সাত দিনের মধ্যে অ্যাপ থেকে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলেই পাওয়া যাবে আরও ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড।

উপায়–এর চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান বলেন, ‘উপায়, গ্রামীণফোনের সহযোগিতায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এই বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ফলে সংশ্লিষ্ট গ্রাহকেরা এখন থেকে ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও উপায় ব্যবহার করে মোবাইল রিচার্জ, বিল পেমেন্টসহ সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারবেন।’

মাইক্রোসফট, গুগল ও এক্সএআইয়ের এআই মডেল অবমুক্তের আগে পরীক্ষা করবে ট্রাম্প প্রশাসন

মিথ্যাচারের দায়ে ২৫ কোটি ডলার অর্থদণ্ড অ্যাপলের

ডুমস্ক্রলিং ঠেকাতে অন্য রকম অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যম মেটা-ডেটা রাখুন নিজের নিয়ন্ত্রণে

পরিবেশ ও প্রযুক্তির মেলবন্ধনে দুবাইয়ে দ্য লুপ প্রজেক্ট

গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করবেন যেভাবে

দক্ষিণ আফ্রিকায় এআই দিয়ে এআইয়ের খসড়া নীতিমালা তৈরি, ধরা পড়ায় প্রত্যাহার

বিটিআরসিতে টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পশ্চিম তীরের ইসরায়েলি নাম মানচিত্র থেকে সরিয়ে ফেলল মাইক্রোসফট

৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন এখন হাতের নাগালে, কিন্তু উন্নত বিশ্ব বঞ্চিত কেন