হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের উইকেট কাভারে ঢাকা। ছবি: বিসিবি

সিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি।

মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে, তাতে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা কখন শুরু হবে তা বলার উপায় নেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট কাভারে ঢাকা। সিলেটের পারিপার্শ্বিক আবহাওয়াও কোনো সুখবর দিতে পারছে না। তবে এরই মধ্যে দুই দলই মাঠে এসে পৌঁছেছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে—দুই দলেরই বাস দেখা যাচ্ছে স্টেডিয়ামে। ছবি:বিসিবি

শুধু আজই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বৃষ্টি নেমেছিল। তখনো উইকেট কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের সময় বৃষ্টি তখন ন্যুনতম বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথম দুই দিন নির্বিঘ্নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট হয়েছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশ গতকাল তাদের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান করার পর শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। স্বাগতিকেরা এখনো ২৫ রানে পিছিয়ে।

আরও পড়ুন:

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

কবে অবসর নিচ্ছেন নেইমার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি