হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালের’ অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    

সতীর্থদের ভালো ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন হোপ। ছবি: সংগৃহীত

হারলে সুপার এইটেই থেমে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা; জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ। এমন সমীকরণে গ্রুপ ওয়ানে ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছেন ক্যারিবীয়দের অধিনায়ক শাই হোপ।

দুটি করে ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সংগ্রহ সমান ২ পয়েন্ট। শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। জয়ীরা দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে পা রাখবে। উল্লেখ্য টানা দুই জয়ে সবার আগে শেষ চারের টিকিট হাতে পেয়েছে এইডেন মার্করামের দল।

কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের অলিখিত ফাইনাল শুরু হবে আগামী ১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায়। তার আগে সাংবাদিককের হোপ বলেন, ‘ম্যাচটাকে (ভারতের বিপক্ষে) আমাদের ফাইনাল হিসেবে দেখতে হবে। এটা প্রথম ফাইনাল এবং আশা করি এরপর আরও দুটি ফাইনাল পাব। আমরা জানি ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। এটাও জানি ভারতের বিপক্ষে আমাদের নিজেদের মেলে ধরতে হবে। আমি এটাকে কঠিন পথ বলব না; বরং এটাই স্বাভাবিক। কারণ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে এলে প্রতিটি প্রতিপক্ষ ও প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং হওয়া উচিত।’

ভারতের বিপক্ষে জিততে সেরা ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন হোপ, ‘এই কারণেই এটাকে বলা হয় সুপার এইট, আর এরপর যদি আপনি সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছান, তার পেছনেও কারণ আছে—ওখানে পৌঁছায় সেরা দলগুলোই। এখন আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেন আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি। সামনের কয়েক দিনের মধ্যেই আমরা যে পরিস্থিতির মুখোমুখি হতে পারি, সেটা আমরা বুঝতে পারছি। তাই দ্রুত ঘুরে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ভালো ফল করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচ ১৭৬ রান করেও ৯ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই হারের জন্য ব্যাটারদের দায় দিচ্ছেন হোপ। তিনি বলেন, ‘অনেক সময় আপনি যখন দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বা সঠিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন না, তখন পিছিয়ে পড়তে হয়। এই ম্যাচেও আমার মনে হয়েছে উইকেটটা খুব ভালো ছিল। কিন্তু আমরা যেভাবে ব্যাটিং করেছি, তাতে মনে হয়েছে আমরা ৪০,৫০ এমনকি ৬০ রান কম করেছি। হয়তো আমরা যতটা ভালোভাবে বুঝতে পারতাম ততটা পারিনি। পাওয়ার প্লেতে উইকেট হারানো আমাদের আরও পিছিয়ে দিয়েছে।’

ইংল্যান্ডের জয়ে টিকে থাকল পাকিস্তান

আরও একবার শূন্য রানে আউট হয়ে বাটলারের বিব্রতকর রেকর্ড

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি

কোচ বিদায়ে ইউনাইটেডের গচ্চা ৬১৫ কোটি টাকা

বিশ্বকাপের মাঝপথে হঠাৎ কী হলো নিউজিল্যান্ড পেসারের

‘গোটা দুনিয়া অভিষেককে ফর্মে ফেরানোর চেষ্টা করেছে’

শেষ ষোলোতে রিয়ালের সামনে ‘পুরোনো দুশমন’

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি শেষ’

রোনালদো কি নিজের কেনা ক্লাবে খেলতে পারবেন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে ক্ষমা চাইলেন লঙ্কান অধিনায়ক