কদিন আগেই বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৫৪ ম্যাচে ১৪২ ইনিংসে ৪০১২ রান করে ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। এবার মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগল না তাঁর; নাম লেখালেন এক বিব্রতকর রেকর্ডে।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এই ম্যাচে কিউই পেসার লকি ফার্গুসনের বলে টিম শেইফার্টের হাতে ধরা পড়েন জস বাটলার। তার আগে রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দশমবারের মতো শূন্য রানে আউট হলেন তিনি।
এর আগে এই সংস্করণে এতবার শূন্য রানে আউট হননি ইংল্যান্ডের আর কোনো ব্যাটার। তালিকার দুইয়ে আছেন মঈন আলী এবং লুক রাইট; সমান নয়টি করে ডাক মেরেছেন তাঁরা।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ ডাক
জস বাটলার–১০
লুক রাইট–৯
মঈন আলী–৯
জ্যাসন রায়–৭
পিটার সল্ট–৬