হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি তারকা ক্রিকেটারের বাংলাদেশ সিরিজে না থাকার রহস্য তাহলে এটাই

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ সিরিজে ছিলেন না ফখর জামান। ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গত ১৫ মার্চ। সিরিজ শেষ হলেও ফখর জামানের না থাকা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বাংলাদেশ সিরিজে না থাকার ব্যাখ্যা দিলেন এই তারকা ব্যাটার।

ফখরকে না রেখেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল। নির্বাচক আকিব জাভেদ জানিয়েছিলেন, চোটের কারণে দলে রাখা হয়নি ফখরকে। তবে বাংলাদেশ সিরিজ শেষ হওয়ার পর সমালোচনা ভিন্ন মাত্রা পায় এই ব্যাটার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়ায়।

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারলে কেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগে খেলেছেন ফখর—এমন প্রশ্ন সামনে আনেন ভক্তরা। সমালোচনার মাঝে এবার ফখর জানালেন, বাংলাদেশ সিরিজে খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি। পরবর্তীতে ফিটনেস টেস্টে পাস করেই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেন বলে জানিয়েছেন ফখর।

এক্সে দেওয়া বার্তায় ফখর লিখেছেন, ‘আমি ৫০ ওভারের ম্যাচ (বাংলাদেশের বিপক্ষে) খেলার জন্য শতভাগ ফিট ছিলাম না। সেই ক্ষেত্রে আকিব জাভেদ ঠিকই বলেছিলেন। আমি ১৫ তারিখে ফিটনেস টেস্টে পাস করার পরই এই ম্যাচগুলো খেলছি।’

ফখরের মতো চোটের কারণে বাংলাদেশ সফরে ছিলেন না আরেক অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। এই সিরিজে ছয়জন ক্রিকেটারের অভিষেক করিয়েছে পাকিস্তান। যারা নিজেদের মেলে ধরতে পারেননি; ফলাফল ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি। এর মাধ্যমে ১১ বছর পর এই সংস্করণে বাংলাদেশের কাছে সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা হলো পাকিস্তানের।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দুশ্চিন্তা করতে নিষেধ করল পাকিস্তান

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন, তাই দোয়া মাহফিলে আসা: তামিম

কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান

পাকিস্তানকে হারিয়েই সৌদি আরবে মিরাজ

সাক্ষাৎকারের মাঝপথে হঠাৎ কেন মেজাজ হারালেন অস্ট্রেলিয়ান তারকা

কেন কান্নার ‘অভিনয়’ করলেন ভিনি

বিশ্বকাপ সামনে রেখে ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আইসিসির সুখবর পেলেন মিরাজ

পরীক্ষায় পাস করতে পারবে তো লিভারপুল

ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন সাকিব