হোম > খেলা > ক্রিকেট

হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে মিরপুরে তামিম-মাহমুদউল্লাহদের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। একবার নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়ার পর ফের হচ্ছেন নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে আজ হঠাৎ মিরপুরে দেখা গেল তামিম ইকবালকে।

মিরপুরে আজ তামিমের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমানসহ মোহামেডানের প্রায় সব ক্রিকেটারই। বিসিবি একাডেমি ভবনের কনফারেন্স রুমে এখন সভা চলছে বলেই জানা গেছে।

তামিম হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরই ক্রিকেট থেকে দূরে আছেন। তাঁর পরিবর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব পান হৃদয়। সেই হৃদয় আম্পায়ারিং নিয়ে সমালোচনা করে প্রথমে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। মোহামেডানের আপিলে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমানো হয়েছিল। এটা নিয়ে বিসিবির পরিচালকেরা একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছেন। বিতর্কের মুখে আবার সেই শাস্তি বহাল রাখা হয়।

হৃদয়ের শাস্তি পুনরায় বহাল রাখার সিদ্ধান্ত মানতে পারছে না মোহামেডান। তামিমের নেতৃত্বে আজ ক্লাবটির ক্রিকেটাররা জড়ো হয়েছেন বিসিবি একাডেমি ভবনে। সেখানে লিগ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত তাঁরা নিতে পারেন বলে শোনা যাচ্ছে। এটাও জানা গেছে যে সতীর্থদের নিয়ে একটি সংবাদ সম্মেলনও তামিম করতে পারেন।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

কবে অবসর নিচ্ছেন নেইমার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি