হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েকে হারিয়ে নিউজিল্যান্ডকে পেল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি দক্ষিণ আফ্রিকা। সেই ক্ষতে প্রলেপ লাগাতে এবার যেন প্রোটিয়ারা কোমর বেঁধে নেমেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। উড়তে থাকা প্রোটিয়ারা আজ জিম্বাবুয়েকে হারিয়ে সুপার এইট থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। সেমিতে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচের সাতটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এক আফগানিস্তান ছাড়া আর কেউই প্রোটিয়াদের পরীক্ষায় ফেলতে পারেনি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে কিছুটা চাপে দক্ষিণ আফ্রিকা পড়েছিল ঠিকই। তবে এইডেন মার্করামের নেতৃত্বাধীন প্রোটিয়াদের ম্যাচ জিততে খুব একটা অসুবিধা হয়নি। জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

১৫৪ রানের লক্ষ্য হলেও পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসে পড়ে। ৫.৫ ওভারে ৩ উইকেটে ৪৩ রানে পরিণত হয় প্রোটিয়ারা। দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কককে ফিরিয়েছেন সিকান্দার রাজা। মার্করাম (৪) রানের খাতা খুলতে পারলেও ডি কক রানের খাতাই খুলতে পারেননি। আরেক টপ অর্ডার ব্যাটার রায়ান রিকেলটন ২২ বলে করেছেন ৩১ রান।

শুরুতে দ্রুত ৩ উইকেট হারানোর পর হাল ধরেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে ২৫ বলে ৫০ রানের জুটি গড়েন তাঁরা (মিলার-ব্রেভিস)। বিধ্বংসী জুটি গড়ার পর মিলার (২২) ও ব্রেভিস (৪২) দ্রুত বিদায় নেন। যেখানে ১১তম ওভারের চতুর্থ বলে রাজাকে তুলে মারতে যান ব্রেভিস। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল লং অন থেকে দৌড়ে এসে তালুবন্দী করেন রায়ান বার্ল। ১৮ বলে ২ চার ও ৪ ছক্কায় বার্ল করেন ৪২ রান।

ব্রেভিসের উইকেট নেওয়ার পর রাজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। মিলার-ব্রেভিসের বিদায়ে ১০.৪ ওভারে ৫ উইকেটে ১০১ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। বাকি পথটুকু নিরাপদে পাড়ি দিয়েছেন ত্রিস্তান স্টাবস ও জর্জ লিন্ডে। ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (স্টাবস-লিন্ডে)। ১৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে সুপার এইটের গ্রুপ ওয়ান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা জিতলেও অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা। ৪৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ৭৩ রান। বোলিংয়ে ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট করেছে ১৫৩ রান। দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা ও করবিন বশ নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অ্যানরিখ নরকীয়া, লুঙ্গি এনগিদি ও লিন্ডে।

‘বি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে। হারিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকেও। তবে সুপার এইটে তিন ম্যাচেই বাজেভাবে হেরেছে। যেখানে রাজার দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত গড়েছে রানের পাহাড়।

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

শৈশবের কোচের মৃত্যুতে মাহমুদউল্লাহর আবেগী পোস্ট

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

‘ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলে ভারতের কেউই আইপিএলে খেলতে পারবে না’

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

সৌদিতে আটকা পড়া মুশফিকের ফেরার ব্যবস্থা করা হচ্ছে

এশিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এশিয়ার কেউ থাকবে না