হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে বিরল কীর্তি ১৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশী রেকর্ডের পর রেকর্ড গড়ছে। ছবি: আইপিএল

আইপিএলে সব বড় বড় ক্রিকেট তারকাদের সম্মিলেন। তাঁদের ভিড়েই সব আলো কেড়ে নিচ্ছে ১৪ বছর বয়সী এক বিস্ময় বালক। আজ রাতে জয়পুরে সে কী করেছে, দেখুন:

  • সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরি।
  • ভারতীয়দের মধ্যে আইপিএলের দ্রুততম সেঞ্চুরি (৩৫ বলে)।
  • আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

রেকর্ডগুলো বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। যে আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়েছে মাত্র ৩৫ বল খেলে। সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ডও নিজের করে নিয়েছে। তার এই অবিশ্বাস্য ইনিংসে রাজস্থান রয়্যালস মাত্র ১৫.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখে গুজরাট টাইটানসের ২১০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে।

বৈভব সূর্যবংশীর দুর্দান্ত পাওয়ার-হিটিং রাজস্থানকে তাদের পাঁচ ম্যাচের হারের বৃত্ত ভাঙতে সাহায্য করেছে এবং ২০২৫ আইপিএল প্লে-অফের দৌড়েও টিকে থাকতে বড় ভূমিকা রেখেছে। মাত্র ১৭ বলে আইপিএল ২০২৫-এর দ্রুততম ফিফটি করেও রেকর্ড গড়েছে সূর্যবংশী। শেষ পর্যন্ত সে থেমেছে ৩৮ বলে ১০১ রান করে।

সূর্যবংশীকে যশস্বী জয়সওয়াল গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়ে ৪০ বলে ৭০ রান করেন, তাতেই রাজস্থান সহজেই জয়ের প্রান্তে পৌঁছে যায়।

এর আগে শুভমান গিল গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন। জস বাটলার ২৬ বলে ফিফটি হাঁকিয়ে দলকে ২০৯/৪ রানে পৌঁছে দেন। কিন্তু এই রানই মামুলি বানিয়ে ফেলে বিস্ময় বালক সূর্যবংশী।

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

কবে অবসর নিচ্ছেন নেইমার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন