হোম > খেলা > ক্রিকেট

ব্যাট হাতে সাকিবের ৫৮, বল হাতে ৪ উইকেট

ক্রীড়া ডেস্ক    

গ্লোবাল সুপার লিগে ফিফটি করার পথে সাকিব। ছবি: গ্লোবাল সুপার লিগ

ব্যাট হাতে সাকিব আল হাসান করেছেন ফিফটি। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। তাঁর এই অলরাউন্ড নৈপুণ্যেই গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল ডিস্ট্রিকসকে ২২ রানে হারিয়েছে সাকিবের দল দুবাই ক্যাপিটালস।

প্রথমে ব্যাট করে ৩৭ বলে সাকিবের ৫৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৬৫ রান তোলে দুবাই। সাকিবের ১৫৬.৭৫ স্ট্রাইকরেটের ইনিংসটিতে আছে ৭টি চার ও ১টি ছয়। টি-টোয়েন্টিতে টানা তিন ইনিংসে শূন্য করার পর রানে ফিরলেন সাকিব। এই সংস্করণে ১০ ইনিংস পর ফিফটি করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বল হাতেও এদিন দুর্দান্ত ছিলেন সাকিব। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৪টি রান। ১ মেডেনসহ নিয়েছেন ৪ উইকেট। তাতে প্রতিপক্ষে সেন্ট্রাল ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি।

ব্যাট হাতেও তিনি সেরা পারফরমার, বল হাতেও—এই ম্যাচের সেরা খেলোয়াড় কে, তা আর বলার দরকার আছে কি?

‘যুদ্ধের ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে ট্রাম্পের সঙ্গে কথা বলতাম’

ঈদ লাগছে মনে, ঈদ মোবারক: হামজা

বাংলাদেশ দলে দেশি-প্রবাসীদের একই গল্প: জামাল

ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা

নারী ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ফিলিপাইন-কোরিয়াও

নেইমারের দুঃসময় কাটবে কবে

ভারতের প্রধান কোচের ৩ কোটি টাকার মানহানির মামলার কাহিনি কী

আরও একবার কন্যাসন্তানের বাবা হলেন খাজা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ

বিমান হামলায় আহতদের পাশে আফগান ক্রিকেটাররা