হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট টেস্টে দায়িত্ব পালনের সময় মারা গেছেন ইকরাম চৌধুরী ইকরাম। ছবি: সংগৃহীত

সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মো. ইকরাম চৌধুরী ইকরাম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

স্টেডিয়ামে মাঠের দায়িত্বে করার সময়েই সকাল ৯টার দিকে ইকরাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত অবস্থার অবনতি হলে ইকরামকে হাসপাতালের সিসিইউয়ের ভেন্টিলেশনে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই কর্মকর্তার বয়স হয়েছিল ৫০ বছর।

ইকরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। ২০১৪ সাল থেকে তিনি সিলেটে বিসিবির নিরাপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন বলে ক্রিকেট বোর্ড জানিয়েছে।

কবে অবসর নিচ্ছেন নেইমার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ