হোম > রাজনীতি

‘প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে’—শাহজাহান চৌধুরীর মন্তব্য নিয়ে যা বলল জামায়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গতকাল রাতে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

‘প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে’—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এমন বক্তব্য জামায়াত সমর্থন করে না বলে জানিয়েছে দলটি। বক্তব্যের জন্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জামায়াত।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

বিবৃতিতে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই ওনার বক্তব্য। এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তাঁর এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি, তাঁরা দেশের ক্ষতি করেছেন।’

এর আগে গতকাল শনিবার চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের আমিরে জামায়াতকে বলতে চাই, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলব না, যাঁর যাঁর নির্বাচনী এলাকায়—যাঁরা প্রশাসনে আছেন, তাঁদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, মামলা করবে।’

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, পদক্ষেপ না নেওয়ার অভিযোগ জামায়াতের

সংবিধান সংস্কার পরিষদ: জমছে সংকটের মেঘ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা তাকিয়ে হাইকমান্ডের দিকে

‘অনিচ্ছাকৃত’ দেওয়া কষ্টের জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের আগ্রহ দেখা যাচ্ছে না: মঞ্জু

বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

সাত বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের সরিয়ে দলীয় লোক বসানো হয়েছে: জামায়াত

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি আতিক মোজাহিদ