হোম > রাজনীতি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে পরিত্যক্ত আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নিশাত।

এর আগে সকালে শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার পর থেকেই গুলিস্তান এলাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্ল্যাটফর্মের নেতা কর্মীরা অবস্থান নিতে শুরু করে। তাদের মধ্যে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই যোদ্ধা সংসদ’ এবং ‘ইনকিলাব মঞ্চের’ নেতা-কর্মীরা।

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে পরিত্যক্ত আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগের পক্ষ থেকে করা নাশকতার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং ১৭ নভেম্বরের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিও জানায় তারা।

একপর্যায়ে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে থাকা পরিত্যক্ত আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের বাইরে থাকা ভাস্কর্য ভাঙচুরের ঘটনাও ঘটে।

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে পরিত্যক্ত আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে ছাত্রলীগের কর্মী সন্দেহে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষোভকারীরা। বিষয়টি যাচাই-বাছাই চলছে বলে জানান এসআই নিশাত।

অন্যদিকে, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। স্টেডিয়াম ও সচিবালয়মুখী দুইদিক ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ হেঁটেই চলাচল করছেন।

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা জামায়াত আমিরের

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের

রাজনীতির প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া: পরওয়ার

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

ক্যানসারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন ফাতেমা