হোম > রাজনীতি

টানা তৃতীয়বার জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির হিসেবে ২০২৬-২০২৮ সেশনের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য আমিরের দায়িত্ব পেলেন তিনি।

আজ রোববার জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জামায়াতে ইসলামী বিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করে। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান প্রথমবার জামায়াতের আমির নির্বাচিত হন ২০১৯ সালে এবং পুনর্নির্বাচিত হন ২০২২ সালে। গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর পর তিনি টানা তৃতীয়বারের জন্য আমির নির্বাচিত হলেন।

গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে ১১ দল: আযাদ

আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে: আসিফ মাহমুদ

৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত

সরকারকে জবাবদিহির মুখে রেখে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখব: জামায়াত আমির

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও ধন্যবাদ

রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি: হাসনাত আবদুল্লাহ

অভিজ্ঞতা আর পরিচিতি যাঁদের কাজে এল না

ডাকসু থেকে সংসদে নুরুল ও আখতার

জাতীয় পার্টি: টানা তিনবারের বিরোধী দল জায়গা পেল না সংসদে

ছয়জন এমপি পেয়েও শঙ্কায় এনসিপি