হোম > রাজনীতি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ নিযুক্ত করা হয়েছে। আজ বুধবার দলের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহিল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি আগেও বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন।

এদিকে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিমানবন্দরে বিদায় জানাতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের প্রতি এই অনুরোধ জানান।

মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

টিকা অব্যবস্থাপনায় জড়িতদের বিচারসহ তিন দফা দাবি ছাত্র ফেডারেশনের

হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ থাকব: পানিসম্পদমন্ত্রী

নির্বাচনে জাতীয় পার্টি ব্যয় করেছে ৫ লাখ টাকা

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি