হোম > রাজনীতি

এই মুহূর্তে গণভোট সংবিধানসম্মত নয়: সিপিবি সভাপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন। ছবি: সংগৃহীত

বিদ্যমান সংবিধান অনুযায়ী গণভোটের কোনো বিধান নেই মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেছেন, এই মুহূর্তে গণভোট সংবিধানসম্মত নয়।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর সহযোগিতায় ‘পলিটিকস ল্যাব’ শিরোনামে চলমান চার পর্বের ধারাবাহিক কর্মশালার শেষ দিনে আয়োজিত ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি। এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘সংবিধানে কোথাও গণভোটের কোনো বিধান নেই। একটা আছে, যেটা ১৪২ ধারা। যেটা নির্বাচিত সংসদে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতভেদ তীব্রতর হয়, তাহলে সেই বিষয়ের ওপরে নির্বাচিত সংসদ জনগণের মতামত আহ্বান করতে পারে। কিন্তু এই মুহূর্তে গণভোট সংবিধানসম্মত নয়।’

আট মাস আলোচনার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পর পরিস্থিতি জটিলতার দিকে মোড় নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আট মাস আলোচনার পর একটা অশ্বডিম্বের মতো একটা অবস্থা।’

এই সংকট তৈরির জন্য ঐকমত্য কমিশনকে দায়ী করে তিনি বলেন, ‘এটার সমাধানটা কী? এই গণভোটের সমাধানটা কী? জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে? সে বিষয়ে কোনো দিকনির্দেশনা কিন্তু নেই। মানে এক ধরনের হাওয়ার ওপরে সবকিছু চলছে। এখানে ৮৪টা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। ২০টাতে একমত হয়েছে, বাকিগুলোতে একমত হয়নি। তাহলে কোন বিষয়ে ভোটটা হবে।’

সাজ্জাদ জহির চন্দন আরও বলেন, ‘আমরা দেখলাম জুলাই সনদে স্বাক্ষর হলো। এরপর সর্বশেষ সংস্কার কমিশন তারা আবার আরেকটা খেলা খেলল এখানে। দেখেন কী অবস্থা! তারা বলছে যে নোট অব ডিসেন্ট কিছুই থাকবে না। ভিন্নমত থাকবে না। আমার তো ভিন্নমত আছে, কেন থাকবে না?’

সীমান্তে পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি

আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে, তা বড় দুই দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম

গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না: মুশফিক উস সালেহীন

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মরদেহ রাখা হবে হিমঘরে

তোফায়েল আহমেদ মারা গেছেন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ কল্পনাপ্রসূত: তাসনিম জারা