হোম > রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

চিঠিতে এ টি এম কামালের উদ্দেশে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’ 

১৭ জানুয়ারি এ টি এম কামাল গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে, দলের উচ্চপর্যায় থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করে দলকে বিব্রত করেছি, আমি ক্ষমাপ্রার্থী। এখন নৈতিক অবস্থান থেকে দলীয় পদ থেকে আমার সরে দাঁড়ানোই শ্রেয় মনে করি।’ 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের সঙ্গে কোনো বিএনপি নেতা-কর্মী থাকলে তাঁদের দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বহিষ্কার হলেন এ টি এম কামাল। 

এ টি এম কামাল সিটি নির্বাচনে তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের প্রধান

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির