হোম > রাজনীতি

১০টা যদি ভোট পাই, তাও দেবিদ্বার ছেড়ে যাব না: হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

‘ঢাকায় নির্বাচন করা সহজ না? আমার লগে আমার পার্টির অনেকের সাথে ঝামেলা চলতেছে আমি কেন ঢাকায় দাঁড়াইতাছি না। হোনেন কাকু, আমি ১০টা যদি ভোট পাই, তা-ও দেবিদ্বার ছাইড়া যাওইন্যা পুলাপাইন না। নির্বাচনে হারার পরের দিনও আবার দেবিদ্বার আসব। এটা আমার মা-বাবা।’

আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে এনসিপির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

একই দিন সন্ধ্যায় উপজেলার মোহনপুরে এক উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা যাঁরা খেটে খাওয়া মানুষ, যাঁরা নেতা বানান, যাঁরা মানুষের বাড়ি বানান, নিজের থাকার ঘর হয় না। যাঁরা রাস্তায় আলো জ্বালান, কিন্তু নিজের কুপিতে কেরোসিন থাকে না। যাঁরা মেইলে ফ্যাক্টরিতে কাজ করেন অন্যের ভাত জোগান, নিজের ঘরের স্ত্রী-সন্তানের খাবার থাকে না। যে প্রবাসীরা বিদেশে পরিশ্রম করে দেশে টাকা পাঠান, যাঁরা এয়ারপোর্টে হেনস্তা হন, যাঁরা আমার আব্বার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রির কাজ করেন, তাঁদের প্রতিনিধি হিসেবে আমি এখানে দাঁড়াইছি।’

এনসিপি নেতা বলেন, ‘আপনাদের যারা কামলা বলে তিরস্কার করে, এবার আপনাদের সন্তান হিসেবে আমি নির্বাচনে দাঁড়াইছি। এবার আপনাদের সাথে নিয়ে হবে আমার ব্যালট বিপ্লব। আমার দায়িত্বটা আপনাদের নিতে হবে, যে মায়েরা জুলাইয়ে জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করেছেন সেই মায়েদের, খালা আপা ফুফিদের আমার দায়িত্বটা নিতে হবে।’

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা এনসিপির

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

দলীয় স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির