হোম > ছবি

রেলকর্মীদের কর্মবিরতিতে দেশজুড়ে ভোগান্তি

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতিতে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী ট্রেন। রাজশাহী, ময়মনসিংহেও একই চিত্র। বাধ্য হয়ে যাত্রীরা বাসে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ যাত্রা বাতিল করে ফিরে যাচ্ছেন বাসায়।

রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। ছবি: মিলন শেখ