হোম > ছবি

দিনের ছবি (২০ জুন, ২০২৫)

সাতক্ষীরার তালা উপজেলার আমতলাডাঙ্গা গ্রামের কৃষক ইসমাইল গাজীর জমিতে ফুটেছে হলুদ ঝিঙে ফুল। সবুজ খেতজুড়ে সোনালি ফুলের ছড়াছড়ি যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাসে আঁকা এক আশাবাদের ছবি। কৃষকের স্বপ্ন আর মাটির নিবিড় টানে উঁকি দিচ্ছে ফলনের প্রতিশ্রুতি। ছবি: মুজিবুর রহমান