হোম > জাতীয়

মন্ত্রিপরিষদ বিভাগকে আর ১৫ আগস্ট শোক দিবস পালন করতে হবে না

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রুলস অব বিজনেস সংশোধন করে এ-সংক্রান্ত কাজের দায়িত্বসংক্রান্ত বিধান বিলুপ্ত করে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রুলস অব বিজনেসের অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনসের মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯-এর বিষয়বস্তু ছিল—১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন। ওই অংশটুকু বিলুপ্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ অধিকতর সংশোধন করেছেন।

আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। এ দিন ছিল সাধারণ ছুটি। দিবসটি ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে সারা দেশে পালিত হতো।

অন্তর্বর্তী সরকার গত বছরের ১৩ আগস্ট ১৫ আগস্টের ছুটি বাতিল করে।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা