হোম > জাতীয়

খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা পুলিশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর। উদ্ধার করা অস্ত্রের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। ‎

আজ বুধবার পুলিশ ‎সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএমজি (লাইট মেশিনগান) উদ্ধার করলে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লাখ টাকা, এসএমজি (সাব মেশিনগান) উদ্ধারে দেড় লাখ টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা এবং পিস্তল বা শটগান উদ্ধারে পুরস্কার নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার করা প্রতিটি গুলির জন্য পুরস্কার দেওয়া হবে ৫০০ টাকা করে। ‎

‎এর আগে পুলিশ সদর দপ্তর জানায়, এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে যাঁরা পুলিশকে তথ্য দেবেন, তাঁদের পরিচয় ও তথ্য গোপন রাখা হবে এবং যথাযথ যাচাইয়ের পর পুরস্কার দেওয়া হবে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, পুরস্কার ঘোষণার লক্ষ্য হলো দ্রুত এসব অস্ত্র উদ্ধার এবং অস্ত্রের অপব্যবহার ঠেকানো।

‘রাতের ভোট’ থেকে লাঠিয়াল বাহিনীতে পুলিশের রূপান্তরের গল্প বললেন আনসার উদ্দিন খান

মন্ত্রিপরিষদ সচিব রশীদের নিয়োগ বাতিলের বিষয়ে অপতথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির উপস্থিতি অনিশ্চিত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ দেশকে আমন্ত্রণ, থাকছেন যাঁরা

দেশ ছাড়ার বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ

যাঁদের চিন্তায় গড়ে উঠেছিল আজকের শহীদ মিনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সংসদে দ্বিতীয় প্রজন্মের ২০ জন

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী: সংবিধানে আসতে পারে যেসব পরিবর্তন

সড়ক-রেল-নৌ খাতে বড় পরীক্ষা সংস্কার

কারচুপির অভিযোগ: ৯ আসনে ভোট আবার গণনার দাবি