হোম > জাতীয়

বিমানবন্দরে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঢাকা থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত চলাচলকারী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়েছে।

শনিবার সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে রেলওয়ের কন্ট্রোল বিভাগ সূত্রে জানা গেছে। এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর কমলাপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এতে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে ঢুকতে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতর থেকে ট্রেন বের হওয়ার লাইন সচল আছে।

এদিকে একটি লাইন চালু থাকায় পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়নি। তবে ট্রেনের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হতে পারে ট্রেনে বা স্টেশনে।

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার, দেওয়া হবে গার্ড অব অনার

আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: বঙ্গভবন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন বিকেল ৫টায়

সাহাবুদ্দিনের পদত্যাগে আরও একা হয়ে পড়বেন শেখ হাসিনা

যেসব কারণে শূন্য হয় পদ, যেভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি