হোম > জাতীয়

যাত্রীদের নিরাপত্তায় দূরপাল্লার বাসে বসছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় দূরপাল্লার বাসে ডাকাতি-ছিনতাইসহ নারী যাত্রী হেনস্তা বন্ধে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ রোববার (২৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নির্দেশনার বিষয়ে বাস মালিক এবং সমিতিসহ জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিদের চিঠি দেওয়া হয়েছে। এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিক সমিতিকে গত ৮ এপ্রিল চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দূরপাল্লার বাসে ছিনতাই হচ্ছে। নারী যাত্রীরা লাঞ্ছনার শিকার হচ্ছেন এবং দুর্ঘটনার বেড়েছে। এসব সমস্যা প্রতিরোধে প্রতিটি দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং আগামী ১ জুনের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তিন দিনে ঢাকায় ৭৪ ফ্লাইট বাতিল

হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুই শহীদের স্ত্রী

দুই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি: সন্ত্রাসী গ্রুপ চিহ্নিত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী