হোম > জাতীয়

পিলখানায় সোমবার বৈঠকে বসছেন বিজিবি-বিএসএফের প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানেরা আগামী সোমবার সীমান্ত সমন্বয় সম্মেলনে যোগ দেবেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে এই সম্মেলন চলবে চার দিন।

রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

সরকারি সূত্র আজ শুক্রবার জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে লোক ঠেলে পাঠানো (পুশ ইন), সীমান্ত হত্যাকাণ্ড, সীমান্ত পথে মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের পণ্যের চোরাচালানসহ বিভিন্ন বিষয় এবার আলোচনায় আসতে পারে।

এ ছাড়া আন্তর্জাতিক সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

অন্যদিকে গতকাল এক বিবৃতিতে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, সীমান্ত অবকাঠামোগত সমস্যা, আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধ, একক-সারি বেড়া নির্মাণসহ বিভিন্ন বিষয় বৈঠকে উঠবে।

দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ে সর্বশেষ বৈঠক হয় নয়াদিল্লিতে গত ফেব্রুয়ারি মাসে।

ধর্মীয় মাহফিলে শিশুশ্রম প্রতিরোধে কথা বলার আহ্বান শ্রমমন্ত্রীর

অর্থবিলের ভোটে আমিনুল হককে অংশ নিতে নিষেধ করলেন স্পিকার

মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: প্রধানমন্ত্রী

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ নির্ভরযোগ্য অংশীদার: আইজিপি

সেই দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু: সংসদে মন্ত্রী

চাকরির জন্য তরুণদের অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান