হোম > জাতীয়

বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগদানের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশ দেন তিনি।

পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাঁরা বৃহস্পতিবারের মধ্যে যোগদান করবেন না, আমরা বুঝব তাঁরা চাকরিতে যোগদানে আর ইচ্ছুক নন। এ বিষয় র‍্যাবের মহাপরিচালক, আইজিপি, ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।’ 

তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘পুলিশের গায়ে কেউ হাত দেবেন না। সব দোষীকে শাস্তির আওতায় আনা হবে।’ 

এই উপদেষ্টা বলেন, ‘অনেকে ফোনে ডাকাতের কথা বলেন। তখন বলি, আল্লাহকে ডাকেন।’ 

এ সময় সড়কে আন্দোলনরত আনসার সদস্যদেরও সরে গিয়ে কাজে যোগদানের নির্দেশ দেন। 

চাঁদাবাজদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ চাঁদাবাজি করবেন না। জনগণকে কষ্ট দেবেন না। যাঁরা চাঁদাবাজি করবেন, তাঁদের ওখানেই ধরে ফেলা হবে।’ 

রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার লোকজনকে সামলান। মানুষের ওপর থেকে নিচে পড়তে সময় লাগে না। ইতিমধ্যে এক হাজার লোক রক্ত দিয়েছে।’

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

জাতীয় সংসদ গ্যালারি থেকে এখন অধিবেশন দেখতে পাবে ১৫০ শিক্ষার্থী

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার

জাতীয় সংসদে আজ আরও ১০টি বিল পাস

বিচার বিভাগ আগের ধারায়

আমরা কি সরকারি দলকে জিজ্ঞাসা করে ওয়াকআউট করব—তিনবার ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা

৫ বছরের রাতুল ও বৃদ্ধ শাহানুরের পাশে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসন নির্বাচন: ১ম দিনেই মনোনয়নপত্র তুললেন ৫২ জন

জেলা পরিষদ সংশোধন বিলে সংবিধানের তিনটি ধারায় ব্যত্যয় ঘটেছে—অভিযোগ জামায়াত এমপির