হোম > জাতীয়

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মার্জিনা রায়হান মদিনা, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা।

চিফ প্রসিকিউটর তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘সাইমুম রেজা তালুকদারের বিষয় ও আগে যেসব অভিযোগ ছিল সবগুলোই তদন্ত করা হবে।’ সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বৈঠকে তদন্তের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর।

মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও প্রসিকিউটর সুলতান মাহমুদ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন।

৭৫ ইউনিট পর্যন্ত জন্য বাড়ছে না বিদ্যুতের দাম

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

বিদ্যুতের আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত ফিরছে আগের দামে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু, শতভাগই দেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সংসদে প্রত‌্যাশা পূরণ না হলে জনগণ হতাশ হবে: স্পিকার

চলতি বছরের মধ্যেই প্রাথমিকে মিড ডে মিল চালুর পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১, আহত ৮৩৭: রোড সেফটি ফাউন্ডেশন

২৪ ঘণ্টায় সীমান্তে বিএসএফের ১০ পুশ ইন অপচেষ্টা রুখে দিল বিজিবি