হোম > জাতীয়

ড. ইউনূসকে ‘কিছু পরামর্শ’ দিয়ে যাওয়ার অনুরোধ করেছে বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

ভিডিওবার্তায় গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের সঙ্গে সম্পাদিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এই চুক্তি নবায়নসহ ভারতের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির গঠিত হতে যাওয়া নতুন সরকার কীভাবে এগোবে সেই বিষয়ে দলটি বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কিছু পরামর্শ দিয়ে যাওয়ার অনুরোধ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ১৯৯৬ সালে সম্পাদিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বিএনপি সরকার গঠনের পর চুক্তি নবায়নের বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার প্রথম দিকের একটি ইস্যু হবে বলে ধারণা করা হচ্ছে। তবে অতীতে বাংলাদেশকে প্রায়ই বলা হয়েছে, নদী–সংক্রান্ত চুক্তিতে সংশ্লিষ্ট ভারতীয় রাজ্যগুলোর স্বার্থের কথা বিবেচনায় নিতে হবে।

এ প্রসঙ্গে তারেক রহমানের আসন্ন সরকারের অবস্থান ব্যাখ্যা করে তাঁর পররাষ্ট্র উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘আমরা এমনভাবে এগোব, যাতে তা আমাদের জাতীয় স্বার্থ পূরণ করে।’ তিনি আরও বলেন, বিএনপি নেতৃত্ব বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছে, কিছু বিষয়ে পরামর্শ দিয়ে যেতে। যাতে আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তাদের মেয়াদকালে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়।

হুমায়ুন কবির বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বদলে গেছে। তাই ‘রাজনীতি আর আগের মতো চলতে পারে না।’ তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষ একসঙ্গে আসবে। তাঁর ভাষায়, ‘গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হলো, মতভেদ থাকলেও জাতীয় স্বার্থের বিষয়ে আমরা সবাই এক হতে পারি।’

জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

বিমান চেয়ারম্যানের পদ ছাড়ছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে: বিদায়ী সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা

জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: দ্য হিন্দুকে হুমায়ুন কবির

কাল সকাল ১০টায় পর্যায়ক্রমে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত: দ্য হিন্দুকে ফখরুল

দলগুলোর ‘অফলাইন’ প্রচারে ব্যয় নির্ধারিত সীমার ৩০০ শতাংশের বেশি: টিআইবি

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি: গণপূর্ত উপদেষ্টা