হোম > জাতীয়

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়েজামাই সারোয়ার জাহান।

ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, তোফায়েল আহমেদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সেখানে ভর্তি হন। হৃদ্‌যন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। তাঁর হার্টে রিং পরানোর কথা ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তোফায়েল আহমেদ অধ্যাপক ড. ইউনূস সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়।

১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৬ ও ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক স্টাডিজে এমএসসি (অর্থনীতি) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

আধুনিক গণমাধ্যম কমিশন হলে কোনো পক্ষই গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

হকারদের ফুটপাত ও সড়ক বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে