হোম > জাতীয়

এস আলমের নাগরিকত্ব ত্যাগসংক্রান্ত আদেশ স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগসংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া মেমো স্থগিত করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

আবদুল কাইয়ূম বলেন, সাইফুল আলম (এস আলম) ২০২০ সালে নাগরিকত্ব ত্যাগ করলেও বিভিন্ন ঋণসংক্রান্ত নথিতে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করছেন। আবার সিঙ্গাপুরের নাগরিক হিসেবে আন্তর্জাতিক সালিসি আদালতে গিয়ে বাংলাদেশে তাঁর বিনিয়োগের সুরক্ষা চাচ্ছেন। তাঁর কাছে ইসলামী ব্যাংকের পাওনা এক লাখ কোটি টাকার বেশি।

আবদুল কাইয়ূম আরও বলেন, সিঙ্গাপুর থেকে সাইফুল আলমকে কূটনৈতিক মাধ্যমে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং গ্রাহকদের টাকা পরিশোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ২০২০ সালের ১৯ জুলাই এক মেমোতে জানানো হয়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করায় সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেমোর বৈধতা চ্যালেঞ্জ করে ইসলামী ব্যাংক বাংলাদেশের পক্ষ থেকে রিটটি করা হয়।

ফরিদপুর ও পিরোজপুর: পাউবোর জমিতে বাড়ি-খামার

ঈদযাত্রা: লঞ্চের টিকিট বিক্রি শুরু আজ, বিশেষ সার্ভিস ২৫ মে থেকে

দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’

সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ডিএনসির অস্ত্র প্রশিক্ষণে ‘বেস্ট ট্রেইনি অ্যাওয়ার্ড’ পেলেন ডিডি জিললুর

ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে ফের রিট

সরকার স্নাতক পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে পড়ার ব্যবস্থা করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে সরাসরি শিপিং ব্যবস্থা চালু করতে আগ্রহী ব্রাজিল