হোম > জাতীয়

ভাষাসৈনিক আহমদ রফিকের প্রয়াণে শিল্পকলা একাডেমির শোক

আজকের পত্রিকা ডেস্ক­

ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক আহমদ রফিকের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

এক শোকবার্তায় আহমদ রফিকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

শোকবার্তায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘আহমদ রফিক দেশের মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং আজীবন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করেছেন। আহমদ রফিকের জীবন ও কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভাষা ও সংস্কৃতির জন্য তাঁর অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই যৌন হয়রানি প্রতিরোধে কমিটি

শিশুর প্রতি সহিংসতা: দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান ইউনিসেফের

জনতার ক্ষোভ: তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে গণপিটুনি

আগামী বছর ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স: বিআরটিএ

আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এক মাসের মধ্যে নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

জাহাজে গত বছরের তুলনায় ১০ শতাংশ কম ভাড়া নেবে মালিকপক্ষ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডিএনএ রিপোর্ট ও চার্জশিট পেলে ঈদের পরপরই বিচার শুরু করা সম্ভব: আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী-জাতিসংঘ প্রতিনিধির বৈঠক: রোহিঙ্গা সংকট নিরসন ও শান্তি রক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান