হোম > জাতীয়

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফজলুর রহমান। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ বুধবার প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অতিথি হিসেবে গিয়ে আইনজীবী ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের রায় নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, যা আদালত অবমাননার শামিল।

এ বিষয়ে শুনানির জন্য ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী আগামী রোববার দিন ধার্য করেছেন।

পরে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘ফজলুর রহমানের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার অভিযোগ এনেছি। তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানেন না, যা শুরু থেকেই বলে আসছেন বলে জানিয়েছেন টক শোতে। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না—এমন কথাও বলেছেন। তাঁর এসব কথা বিচারালয় বা বিচারকদের প্রতি অবমাননাকর।’

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন নিয়ে নতুন পরিপত্র জারি

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ

সংসদীয় শব্দমালা—কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জ এবং অন্যান্য শব্দের মানে কী

ত্রয়োদশ সংসদের সভাপতি হলেন খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

স্পিকারের আসন ফাঁকা রেখে শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল