হোম > জাতীয়

মালয়েশিয়ায় মানব পাচার সিন্ডিকেট: সাবেক এমপি মাসুদসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে মানব পাচারকারী মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, রুহুল আমিন স্বপন, নিজাম উদ্দিন হাজারী, বেনজির আহমেদ ও মোবারক উল্লাহ শিমুলসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে ১০০ কোটি ৭৫ লাখ টাকারও বেশি অর্থ পাচারের সুস্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ অভিযোগে ২৮ আগস্ট বনানী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা (নম্বর-৩৫) করেন সিআইডির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি, থাকছে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন তিন সাংবাদিক

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের