হোম > জাতীয়

গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। ফাইল ছবি

গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন।

এ বিষয়ে জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে মনে হয়েছে তাঁকে আরও প্রোপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। যে কারণে আমি তাঁর আইনজীবী হতে আবেদন করেছি। তখন তাঁরা বলেছে, এটাতো আপনি পারেন না, তিনি তো পলাতক। প্রসিকিউশন বলেছে স্টেট ডিফেন্স হিসেবে থাকতে, তখন আমি বলেছি, আমার কোনো আপত্তি নেই।’

এছাড়া, এই দুই মামলায় আসাদুজ্জামান খান কামালসহ অন্য আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে।

এর পাশাপাশি আদালত সোশ্যাল মিডিয়া ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত আপত্তিকর কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা কিছু তথ্য ও বক্তব্য জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই ধরনের কনটেন্ট সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানো বা সীমাবদ্ধ করা হয়।

এর আগে আজ রোববার সকালে গুমের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্য হাজির করা হয়।

৭ সচিবের দপ্তর বদল, নতুন ৩ সচিব

৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন ডিজির টেবিলে, নিষ্পত্তির অপেক্ষায়

রটারড্যাম কনভেনশনে অনুস্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার