হোম > জাতীয়

নারীর জীবনমান উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবন মান উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে থাকার এবং নতুন করে কাজ শুরু করার অঙ্গীকার করেছেন। 

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অঙ্গীকার করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন, জেন্ডার বাজেট, মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও নারীর জীবন ঝুঁকিসহ নানা সামাজিক বিষয় নিয়ে কথা হয়। নারী ও শিশুর জীবনমান উন্নয়নে জাতিসংঘের ১৭টি সংস্থার মধ্যে সংযোগ স্থাপন, গোলটেবিল বৈঠক, জনপ্রতিনিধিদের উদ্যোগ এবং আন্তমন্ত্রণালয় যোগসূত্রের ওপর আলোকপাত করা হয়। 

এ সময় প্রতিমন্ত্রী জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে কাজ করার আশা প্রকাশ করেন। 

আলাপকালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে লুইস উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নির্দিষ্ট সংখ্যা আমাদের হাতে নেই। তাঁদের একটি সুস্পষ্ট পরিসংখ্যান করা হচ্ছে। তাঁদের উন্নয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’ 

এ সময় ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ গীতাঞ্জলি সিং এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির