হোম > জাতীয়

লিবিয়া থেকে ২০ আগস্ট দেশে ফিরছে আরও ১৬০ বাংলাদেশি

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আনুমানিক ১৬০ জন বাংলাদেশি ২০ আগস্ট দেশে ফিরবেন বলে জানিয়েছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস।

গত বৃহস্পতিবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার ভারপ্রাপ্ত চিফ অব মিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত খায়রুল বাশার আইওএমের স্বেচ্ছা মানবিক প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরাতে অব্যাহত সহযোগিতার জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, বর্তমানে ত্রিপোলি, মিসরাতা, বেনগাজিসহ লিবিয়ার বিভিন্ন শহরে বিপদগ্রস্ত অনেক বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার অপেক্ষায় আছেন। তাঁদের দ্রুত আইওএমের কাছে নিবন্ধনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রত্যাবাসনের আহ্বান জানান এবং দূতাবাসের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

আইওএম কর্মকর্তারা জানান, লিবিয়া থেকে বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রত্যাবাসন ফ্লাইটের সংখ্যা সীমিত হলেও ভবিষ্যতে তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট বেনগাজি থেকে একটি বিশেষ প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মাধ্যমে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে প্রায় ১৬০ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হবে।

বৈঠকে উভয় পক্ষ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের দ্রুত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা