হোম > জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রবাসী ভোটার অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর: ইসি সচিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। একই দিন প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘প্রবাসী ভোটার অ্যাপ উদ্বোধন করতে চেয়েছিলাম আগামী ১৬ নভেম্বর। এখন সেদিনের পরিবর্তে ১৮ নভেম্বর করা হবে। মূল কারণ দুটো। ১৬ নভেম্বর হয়ে গেছে রোববার। রোববার বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি। কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি। সেটা বিবেচনা করে দেখা গেল, ১৮ তারিখে করলে জিনিসটা ভালো হয়। আর এর সঙ্গে আরও একটা জিনিস আছে, ১৮ তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। অ্যাপ লঞ্চিংয়ের সময় পরে জানিয়ে দেওয়া হবে।’

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপির কটাক্ষ

৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা মিলেছে রেস্তোরাঁ-বাসাবাড়িতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থরক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া-চীন সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন