হোম > জাতীয়

শেখ হাসিনাসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চান সাক্ষীরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছেন সাক্ষীরা। তাঁরা বলেছেন, আদেশ দিয়ে ক্ষান্ত হলেই চলবে না, তাঁদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে তাঁরা এসব কথা বলেন।

নিউরো সায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি সাক্ষী দেওয়ার দিনও উত্তেজিত ছিলাম। আজও আবেগে চলে আসছি। আপনারা জানেন, নিউরো সায়েন্সে ১৬৭ জন রোগীর বেশির ভাগই মাথার খুলি ছাড়া এসেছে। তাদের আমি চিকিৎসা দিয়েছি। নির্মমতার সাক্ষী আমি। যার কারণে সব শহীদ ও আহতদের জন্য আমি গণহত্যাকারী শেখ হাসিনাসহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আদেশ দিয়ে ক্ষান্ত হলেই চলবে না। তাদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি বাংলাদেশের পক্ষে। শেখ হাসিনার ভারতপ্রেমিতার বিরুদ্ধে।’

মামলার আরেক সাক্ষী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিয়োজিত ছিলাম। আমি আজকে এসেছি যাতে আন্দোলনে আহত আমার ভাইয়েরা ইনসাফ পায়।’

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন