হোম > জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবি বিএনপি এমপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর প্রয়াত ভাই আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন।

আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

সংসদে দেওয়া বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে খালেদা জিয়া তাঁর দুই সন্তানসহ পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। তিনি বলেন, ‘যদি কোনো দিন সুযোগ হয়, তবে স্বাধীনতাযুদ্ধে বেগম খালেদা জিয়ার যে অবদান, তার জন্য তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রী (তারেক রহমান) ও তাঁর ভাইকে (আরাফাত রহমান) ৯ মাস বন্দী থাকার কারণে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি।’

সংসদ সদস্য মুজিবুর রহমান উল্লেখ করেন, তিনি এই প্রস্তাব প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না, বরং ইতিহাসের সত্য তুলে ধরার জন্য করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মুজিবুর রহমান বলেন, নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান। তাঁর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত।

নিজের নির্বাচনী এলাকা সম্পর্কে মুজিবুর বলেন, দীর্ঘ ৩০ বছর পর গাজীপুর-১ আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি জনগণকে কথা দিয়েছিলাম, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভাওয়াল মাঠের জনসভায় অংশগ্রহণ করবেন। এখন সেখানকার জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষায় রয়েছে।’

বছরের মধ্যেই বিসিএস শেষ করতে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা চাইলেন পিএসসি চেয়ারম্যান

ব্যর্থতায় সেকশন প্রধানের পদের আয়ু হবে ৫ মিনিট, রেলের কর্মকর্তাদের মন্ত্রীর হুঁশিয়ারি

শুধু মার্চেই সীমান্তে ১৬৫ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ৩১৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

আসিফ নজরুল ও তাঁর পিএসের দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন

আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল

চাঙ্গি বিমানবন্দরসহ সিঙ্গাপুরের ৩ প্রকল্পে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ পাস

নির্মাণ প্রতিষ্ঠানকে সংসদের সাউন্ডের কাজ দিয়েছিল ফ্যাসিস্ট সরকার: চিফ হুইপ

সংরক্ষিত নারী আসনে ত্যাগীরা অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ